তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি- (পৃ-০১)
এ অধ্যায়ে যা শিখবোঃ• তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি তা বর্ণনা করতে পারবো।
• উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কি তা উদাহরণসহ বর্ণনা করতে পারবো।
• কোথায় কোথায় তথ্য ও প্রযুক্তি ব্যবহার কা যেতে পারে তা বর্ণনা করতে পারবো।
• তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো।
• নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিয়ে একটা পোস্টার তৈরি করতে পারবো।
পাঠ ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণঘটনা ১। জেলে মাসুমের বাবা সাগরে রেডিও ব্যবহার করে খবরাখবর পায়।ঘটনা ২। কৃষক ইউনুস টেলিভিশন থেকে কৃষি তথ্য পায়।ঘটনা ৩। শ্রাবণী পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল পায় মোবাইল এস.এম.এস থেকে।ঘটনা ৪। রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের খুটিনাটি জানতে পারে।ঘটনা ৫। রিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে মাঠে বসে বিশ্বকাপ খেলা দেখার মজা পায়।তারবিহীন (Wireless) প্রযুক্তি আবিস্কারের পর সারা পৃথিবী হাতের মুঠোয় চেলে এসেছে।শিখলাম: এস.এম.এস, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রজেক্টর, বেতার।পাঠ ২: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারনা* হাতের লেখা চিঠি থেকে এখন ইমেইল* একই গ্রামের মানুষ যেমন একে অপরকে জানে তেমনি পৃথিবীর যেকোন স্থানে থেকেও যোগাযোগ করা যায় তাই গ্লোবাল ভিলেজ (Global Village)* বাস্তবে পাশাপাশি না থেকেও কার্যত (Virtually) পাশাপাশি থাকা।* প্রযুক্তি জীবনকে সহজ করেছে* অনেক ক্ষেত্রে প্রযুক্তি জীবনকে জটিলও করে দেয়।কাজ: দুই দলে ভাগ করে ভালো ও খারাপ প্রযুক্তির কথা আলোচনা করতে হবে।• এক সময় বড়বড় প্রতিষ্ঠান ও দেশে কম্পিউটার ছিলো, এখনে সাধারণ মানুষের সাধ্যের মধে চলে এসেছে।• কম্পিউটারে ব্যবহারের জন্য নতুন নতুন সফ্টওয়্যার তৈরী ও ব্যবহার হচ্ছে।• যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার ও কৃত্তিম উপগ্রহ ব্যবহৃত হচ্ছে।• ইন্টারনেট এর ব্যবহারের জন্য ইনফরমেশন সুপার হইওয়ে তৈরি হয়েছে।শিখলাম: গ্লোবার ভিলেজ, ভারচ্যুয়াল ডিজিটাল, ইলেক্ট্রনিক্স, ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি, কম্পিউটার, সফটওয়্যার, অপটিক্যাল ফাইবার, উপগ্রহ, ইনফরমেশন সুপার হইওয়ে।পাঠ ৩: উপাত্ত ও তথ্যLabels: ৬ষ্ঠ, আইসিটি, শিক্ষা